কুষ্টিয়ায় কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তার নিহত

0

লোকসমাজ ডেস্ক ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে একটি মর্মান্তিক দুর্ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন মোজহারুল ইসলাম এবং কয়েস উদ্দিন, যারা পাবনা জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, তারা পাবনা থেকে কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন দুইজন।

নিহত মোজহারুল ইসলাম রংপুর জেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) কয়েস উদ্দিন রাজশাহী জেলার তানোর থানার রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার আড়াইশ’ শয্যার হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।