ঝিকরগাছায় কৃষক কার্ড নিয়ে মতবিনিময় সভা

0

ঝিকরগাছা(যশোর)সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার পূরণে কৃষক কার্ড তৈরির জন্যে তথ্য সংগ্রহ করতে ঝিকরগাছায় ব্লক নির্ধারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার নূরুল ইসলাম, প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমির অধ্যাপক হারুণ অর রশীদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কৃষক প্রতিনিধি মনজুর আলম, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন প্রমুখ।

মতবিনিময় সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে উপজেলার পানিসারা ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড রাজাপুর ব্লক বেছে নেওয়া হয়েছে। উপসহকারী কৃষি অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষকের যাবতীয় তথ্য সংগ্রহ করবেন।