চুয়াডাঙ্গার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম ও সাবেক ছাত্রলীগ সভাপতি শরীফ কারাগারে

0
চুয়াডাঙ্গার সাবেক মেয়র রিয়াজুল ও ছাত্রলীগ সভাপতি শরীফ

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ৪টি ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদুকে ৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে তাদেরকে পৃথক আরেকটি মামলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের (প্রথম ) আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাদের এসব মামলায় গ্রেফতার দেখান। তাদেরকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী সেলিম উদ্দিন খান জানান, রিয়াজুল ইসলামকে ৪টি ও শরীফ হোসেনকে ৩টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আগামী রোববার (১৪ ডিসেম্বর) গ্রেফতারদের আদালতে জামিনের প্রার্থনা করা হবে। সম্প্রতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ও শরীফ হোসেনকে ঢাকায় অন্য একটি মামলায় ডিএমপি পুলিশ গ্রেফতার করে।