শার্শা সীমান্তে ৬শ বোতল ভারতীয় এস্কাফ ও উইনসেরেক্স সিরাপ জব্দ

0

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার গোগা ও কায়বা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি বাংলাদেশে মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত ৬শ বোতল ভারতীয় এস্কাফ ও উইনসেরেক্স কাশির সিরাপ জব্দ করেছে।

শনিবার ভোরে কায়বা ও গোগা বিওপি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি ১১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করে। এসব কাশির সিরাপ ভারতে নিষিদ্ধ।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, শনিবার ভোরে কায়বা ও গোগা বিওপির অন্তর্ভুক্ত সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ এবং ৪৮০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ জব্দ করে।

এগুলো বাংলাদেশে মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়।