অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার যশোরে বিস্কুট কারখানাকে লাখ টাকা দণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের ঝুমঝুমপুরস্থ বিসিকে একটি বিস্কুট কারখানায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ১ লাখ টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অনুমোদন ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহারসহ বিভিন্ন অপরাধে এই দন্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বিসিক শিল্পনগরীর আলভি ফুড প্রোডাক্টস নামে ওই প্রতিষ্ঠানের বিএসটিআই লাইসেন্স নেই। তাছাড়া প্রাণ কোম্পানির প্যাটার্ন অনুকরণ করে তৈরিকৃত মোড়কে ৭ ধরনের বিস্কুট বাজারজাত করা হচ্ছিল।

এ কারণে মালিক আরিফ অনুপস্থিত থাকায় ম্যানেজার তুষারকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।