চৌগাছায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ঘ্যানা টিটো গ্রেফতার

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি টিটো ওরফে ঘ্যানা টিটো (৪০) গ্রেফতার হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সলুয়া বাজারে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

টিটো উপজেলার ফুলসারা ইউনিয়নের আফরা চন্দ্রপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। পুশিশ জানায় তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৮ ফেব্রুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় করা মামলার আসামি টিটো ওরফে ঘ্যানা টিটো। ওই মামলায় তাকে আদালত সম্প্রতি ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। টিটো ১০ বছরের সাজাপ্রাপ্ত ও ১৭টি মামলার আসামি, যা আদালতে বিচারাধীন।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ঘ্যানা টিটো ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীর আশীর্বাদপুষ্ট। বিগত সরকারের আমলে মাদক, অস্ত্র, চাঁদাবাজিসহ এমন কোনো অপরাধ নেই যে সে করেনি। কিন্তু বড় নেতার ছত্রছায়ায় থাকার কারণে গ্রেফতার হলেও কারাগার থেকে বের হতে দেরি হয়নি।