এইচএসসি : যশোরে ৫ সাংবাদিক সন্তানের কৃতিত্ব

0

স্টাফ রিপোর্টার ॥ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের পাঁচ সদস্যের সন্তান। তাদের এ সাফল্য সংগঠনের জন্য অত্যন্ত গর্বের।

সংগঠনের সাবেক সভাপতি নূর ইসলামের কনিষ্ঠ কন্যা তাবাস্সুম ইসলাম সারা যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে সকল বিষয়ে এ প্লাস অর্জন করেছে।

সাংবাদিক ইউনিয়ন যশোর ও প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেলের পুত্র মানাজির আহসান তিশান এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

সংগঠনের সদস্য লায়লা পারভীনের কন্যা সালভিয়া আফরোজ জয়ী যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে কৃতিত্ব অর্জন করেছে।

এছাড়া সদস্য শিশির কান্তি বিপুলের কন্যা স্নেহা সরকার যশোর সরকারি এম এম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারা বজায় রেখেছে। সংগঠনের বর্তমান কোষাধ্যক্ষ এম. এ. আর. মশিউরের কন্যা মৌমিতা রহমান এ গ্রেড পেয়ে যশোর সরকারি মহিলা কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে।

তাদের এ সাফল্যে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদসহ সকল সদস্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই মেধাবী সন্তানরা সাংবাদিক পরিবারের গর্ব তাদের এই অর্জন ভবিষ্যতে সমাজ ও জাতির আলোকবর্তিকা হয়ে উঠবে।