শার্শা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

0

শার্শা(যশোর)সংবাদদাতা॥ দীর্ঘ ১৬ বছর পর যশোরের শার্শা প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেস ক্লাবের সাধারণসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সবার সম্মতিতে ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আনোয়ারুল কবিরকে আহবায়ক,মতিয়ার রহমান মতিনকে যুগ্ম আহবায়ক ও আব্দুস সালাম গফফার ছন্দকে সদস্য সচিব করা হয়েছে। কমিটিতে অন্য সদস্যরা হলেন, মামুনুর রশিদ, তরিকুল ইসলাম,সেলিম রেজা, ইসমাইল হোসেন, হিরোন আহম্মেদ ও জুলফিকার আলী জুলু।
সভায় আগামী এক সপ্তাহের মধ্যে প্রেস ক্লাব শার্শার কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
২০০৯ সালে শার্শার কতিপয় সাংবাদিক নামধারী ব্যক্তি শার্শা প্রেস ক্লাবের তালা ভেঙে দখলে নেয়। তারা প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে চাঁদাবাজি শুরু করে। গত ৫ আগস্টের পর তারা গা ঢাকা দিয়েছে।