প্রধানমন্ত্রীর যশোর আগমন উপলক্ষে ঝিকরগাছায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

0
ছবি: সংগৃহীত।

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর আগমনকে কেন্দ্র করে যশোরের ঝিকরগাছায় জাতীয়তাবাদী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথক প্রস্তুতিমূলক সভা ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে ঝিকরগাছা প্রেসক্লাব হলরুমে উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আরিফুজ্জামান সাগর ও সাদ্দাম হোসেন। সহ-সাধারণ সম্পাদক শরীফ হোসেন। সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন রনি। কার্যনির্বাহী সদস্য আশরাফুল ইসলাম।

ছবি: সংগৃহীত।

সভায় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রওনোকুল ইসলাম, সদস্য সচিব নাঈম হোসেন ডনি, সরকারি শহীদ মশিউর রহমান কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হোসেন চয়ন, সাধারণ সম্পাদক রাকিব হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার নেতৃবৃন্দ। সভা শেষে তারেক রহমানের আগমনী বার্তায় শহরে একটি প্রচার মিছিল বের করা হয়।

একই সময়ে স্থানীয় কলেজ ছাত্রাবাসে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অপর একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা যুগ্ম-আহ্বায়ক আসলাম হোসেন, বকুল হোসেন, উপজেলা নেতা হাসানুর রহমান রুবেল, আব্দুস সালাম পলাশ, নুরুল হক, হাসিব আশরাফ তাজ প্রমুখ।

সভায় বক্তারা তারেক রহমানের যশোর সফরকে সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।