যশোরে বিদেশি মুদ্রা ও ২২টি পাসপোর্টসহ যুবক আটক [ভিডিও সংবাদ]

সোমবার (২০ এপ্রিল) আটক করে মঙ্গলবার (২১ এপ্রিল) তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়।

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ :
যশোরে বিভিন্ন দেশের মুদ্রা ও বাংলাদেশি ২২টি পাসপোর্টসহ ফয়সাল হাওলাদার কলিন্স (৪০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (২০ এপ্রিল) আটক করে মঙ্গলবার (২১ এপ্রিল) তাকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়।
৪৯ বিজিবির নায়েক সুবেদার রবিউল ইসলামের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, কলিন্সকে আটক করে তার কাছে থাকা ব প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে বাংলাদেশি ২২টি পাসপোর্ট, কাতারের ৫ রিয়াল, ওমানের ৯শ বায়সা, ভারতের ৩০ রুপি, থাইল্যান্ডের ৫০ বাথ, ইন্দোনেশিয়ার ৩ হাজার ৬শ রুপি, আমেরিকান ২ ডলার, সৌদি ১ হাজার ৫৫০ রিয়াল, শ্রীলঙ্কার ৫০ রুপি, পাকিস্তানি ৬৩০ রুপি, সিঙ্গাপুরেরর ১০ ডলার, নাইবেরিয়ার ১০ ডলার, তুর্কি ১০ লাখ ২০ লিরাসি, উগান্ডারর ১হাজার সিলিং, নেপালের ২৫ রুপি, ইরাকের ২৫ দিনার, মিশরের ২৫ পিয়াস্ট্রেসহ বিভিন্ন দেশের ২৯০টি কয়েন উদ্ধার করা হয়। উদ্ধার মুদ্রাগুলোর বাংলাদেশি মান ২৭ লাখ ৮৭ হাজার ৭৬৭ টাকা।