ঝিকরগাছায় খাদ্যবান্ধব কমিটির সভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় খাদ্যবান্ধব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

উপস্থিত ছিলেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা খাদ্য কর্মকর্তা ও খাদ্যবান্ধব কমিটির সদস্য সচিব ফাতেমা সুলতানা, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা পল্লী জীবিকায়ন (পজীব) কর্মকর্তা আনিসুর রহমান প্রমুখ।