শ্যামনগরে স্বামী হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ শ্যামনগরে ইটভাটা শ্রমিক ইকবাল হোসেন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের স্ত্রী আছমা পারভীন। সোমবার সকালে উপজেলা রিপোর্টার্স ক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আছমা পারভীন বলেন, তার স্বামী ইকবাল হোসেন পেশায় একজন ইট ভাটার শ্রমিক ছিলেন। গত ১৫ জুলাই তার স্বামীর সাথে উপজেলার গোবিন্দপুর গ্রামের আকরাম হোসেন গাজীর ছেলে হাসান গাজীর বাগবিতণ্ডা হয়। এর পর ২০ জুলাই তার স্বামী নিখোঁজ হন। পরের দিন ২১ জুলাই ওই গ্রামের একটি পুকুর পাড় থেকে পুলিশ তার স্বামীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে।

পরবর্তীতে গত ৯ আগস্ট তিনি হাসান গাজী ও আকরাম গাজীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/১৬ জনকে আসামি করে শ্যামনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর পর থেকে মামলা উঠিয়ে নেওয়ার জন্য আসামিরা তাকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে। তিনি তাকে ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ মামলার আসামিদেে গ্রেফতারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।