ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে বেনাপোলে বিএনপির কর্মী সমাবেশ

0

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ’ এবং ‘গণতান্ত্রিক বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে বেনাপোল পৌর বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত।

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বেনাপোল পৌর বিয়ে বাড়ি প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তাহেরের সঞ্চালনায় এই কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারি রবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ভবিষ্যতে একটি সুন্দর দেশে পরিণত হবে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে শহর থেকে গ্রাম পর্যন্ত কাজ করা হচ্ছে, যাতে আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিয়ে দেশসেবার সুযোগ করে দেয়। তারা আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের ভবিষ্যৎ রক্ষায় সবাই ঐক্যবদ্ধ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ জানান বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মেহের উল্লাহ, আমিরুল ইসলাম বাবু, রেজাউল করিম, সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, মোঃ শাহাবুদ্দিন, নাসিমুল গনি বল্টু, ইদ্রিস মালেক, এ.কে.এম আতিকুজ্জামান সনি, মোঃ আব্দার রহমান, সাহাদুর রহমান খোকন, আবুল কাদের, কাজী শাহাজান সবুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, আতারুজ্জামান আক্তার, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুল মুন্নাফ, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু (৮৯১) ও ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি (৯২৫)। এছাড়াও বেনাপোল পৌর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।