শৈলকুপায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা॥ শৈলকুপার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের ব্যবসায়ী রিপন হোসেনের বাড়িতে শনিবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।

ব্যবসায়ী রিপন হোসেন জানান, আমি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ গভীর রাতে ঘরের ভেতরে মানুষের কথা শোনা গেলে জেগে দেখি আমার রুমের মধ্যে ৭/৮ জন লোক অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে।

তারা আমাকে জিম্মি করে ঘরে থাকা ওয়ারড্রবের তালা ভেঙে নগদ ১১ লাখ টাকা ও ১৭ ভরি সোনা নিয়ে চলে যায়। তিনি আরও জানান,আমার বাড়ির মেইন গেটের তালা ভেঙে তারা আমার ঘরে প্রবেশ করে।

এদিকে শৈলকুপার বিভিন্ন গ্রামে একাধিক ডাকাতির ঘটনা ঘটলেও প্রশাসন রয়েছে নীরব রয়েছে। যে কারণে মানুষের মধ্যে রাত হলেই ডাকাত আতঙ্ক বিরাজ করে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান জানান, উপজেলার মোহাম্মদপুর গ্রামে রিপন নামের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখা যাবে আসলে ডাকাতি না অন্যকিছু।