কেশবপুরে এক কৃষকের ছয়টি গরু চুরি

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে রোববার রাতে এক কৃষকের গোয়াল থেকে ৬টি গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কড়িয়াখালী গ্রামের কৃষক রইস উদ্দীনের বাড়িতে।

এলাকাবাসী জানান, চোর ওই কৃষকের গোয়াল ঘর থেকে গরুগুলো চুরি করে নিয়ে গেছে।

কৃষক রইস উদ্দীন বলেন, চোর তার গোয়াল ঘরের তালা ভেঙে ৩টি গাভী, ২টি এঁড়ে ও ১টি বকনা গরু চুরি করেছে। গরুগুলোর দাম প্রায় ৬ লাখ টাকা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, চুরির বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।