দামুড়হুদায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির দায়ে বেকারি মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা

0

রিফাত রহমান,চুয়াডাঙ্গা॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারির পণ্য তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স তারিন ফুড প্রোডাক্টসের মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, রোববার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত পরিচালিত তদারকির সময় অপরিচ্ছন্ন পরিবেশে বেকারির পণ্য তৈরি ও সংরক্ষণ করায় মেসার্স তারিন ফুড প্রোডাক্টসের মালিক মাহামুদুল হাসানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ই এলাকার হোটেল, ফলের দোকান, ওষুধ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।

তদারকিতে সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।