ডুমুরিয়ায় ৭০ বোতল ফেনসিডিলসহ আটক- ১

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার মাগুরখালী তালতলা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, উপজেলার মাগুরখালী তালতলা ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি চেকপোস্ট বসানো হয়। এ সময় সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের মৃত দীন আলী গাজীর ছেলে আইয়ুব হোসেনের (৫০) কাছে থাকা স্কুলব্যাগের মধ্যে রাখা ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আইয়ুব হোসেন দেবহাটা উপজেলার পারুলিয়া থেকে ফেনসিডিল নিয়ে ভাড়ায়চালিত মোটর সাইকেলে ডুমুরিয়ার মাগুরখালী হয়ে খুলনা অভিমুখে যাচ্ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।