মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র সৌজন্য সাক্ষাৎ

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবি ও ভারতের ৫৯ বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমমাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,শনিবার সকাল ৮ টার দিকে ৫৮ ব্যাটালিয়নের অধীনস্ত মাঠিলা সীমান্তের মেইন পিলার ৫৩ এর কাছে শূন্য রেখা বরাবর দুই ঘন্টাব্যাপী এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ৫৮বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম পিএসসি ও ভারতের ৫৯ বিএসএফ এর কমান্ডার শৈলেশ কুমারসহ দুই দেশের ২০ জন স্টাফ অফিসার অংশগ্রহণ করেন।

সৌজন্য সাক্ষাতে বিজিবিÑবিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্তে হত্যা না হওয়া, মানব পাচার রোধ, গরু পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ।