সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্মীয় উৎসব করছে : কাগজী

0

পাইকগাছা সংবাদদাতা ।। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী বলেছেন,জুলাই-আগস্ট আন্দোলনে ফাসিস্ট সরকারেরব পতনেরব পর সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যে ফ্যাসিবাদের দোসররা নানামুখী চক্রান্ত করে।কিন্তু সরকার ও জাতীয়তাবাদী শক্তির সম্মিলিত প্রচেষ্টায় সেসব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। সোমবার সকালে খুলনার পাইকগাছার সুরিখালী মন্দিরে মাসব্যাপী চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিব ঠাকুরের স্নান উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি দেবব্রত মন্ডল।উপজেলার গড়ইখালী ইউনিয়নের শুড়িখালীস্থ রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠানে খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার সনাতন ধর্মের ভক্তানুরাগীরা উপস্থিত ছিলেন।
পঙ্কজ রায়ের সঞ্চলনায় বক্তব্য রাখেন বিজয় রায় মন্ডল,রঞ্জিত রায়,শিব বিকাশ মন্ডল,সুকুমার মন্ডল,রমেশ মন্ডল প্রমুখ।