মোটরসাইকেলে কিশোরীকে অপহরণের অভিযোগে মা ও ছেলের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা মদনপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রাজ হোসেন ও তার মা মর্জিনা বেগমের নামে শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন।

কিশোরীর মা জানান, গত বুধবার সকালে নানা বাড়ি থেকে ওই কিশোরী ও তার ছোটবোন হেঁটে পিতার বাড়িতে আসছিল। কিন্তু অভিযোগ রয়েছে সকাল সাড়ে ১০ টার দিকে পথিমধ্যে রাজ মোটরসাইকেলে এসে জোরপূর্বক ওই কিশোরীকে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর মা শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ করেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, অভিযোগের ভিত্তিতে কিশোরীকে উদ্ধারের বিষয়টি জোর দেওয়া হয়েছে। উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।