মনিরামপুরে নবনির্বাচিত বিএনপি দুই নেতাকে প্রেস ক্লাবের সংবর্ধনা

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ মনিরামপুর প্রেস ক্লাবের দাতা সদস্য আসাদুজ্জামান মিন্টু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আবু বক্কর ছিদ্দিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অনুষ্ঠান প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ফুলের ডালি ও ক্রেস্ট উপহার দেন।

প্রেস ক্লাব সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকী। অনুষ্ঠানে উপজেলা এবং পৌর বিএনপির অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিঠু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সহসভাপতি মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, মনিরামপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান আযম, অধ্যাপক আব্বাস উদ্দিন, বাবুল আকতার প্রমুখ।