ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের মিলন মেলা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার এক মিলন মেলা বুধবার জেস গার্ডেন পার্কে অনুষ্ঠিত হয়। সাংবাদিক রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক,ব্যবসায়ী শুভাকাঙ্খীদের উপস্থিতিতে মিলন মেলা আনন্দঘন পরিবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক লোকসমাজের সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, নির্বাহী কর্মকর্তা এস.এম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

সংগঠনের সভাপতি গোপী নাথ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএস তৌহিদুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুব আলম লাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান।

এসময় জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম, সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, লোকসমাজের বার্তা সম্পাদক শিকদার খালিদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন রহমান, দৈনিক রুপান্তর পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলমগীর কবীর, বাংলারভোর পত্রিকার প্রকাশক সম্পাদক সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতি, দৈনিক লোকসমাজের চিফ রিপোটার হাবিবুর রহমান রিপন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন।

অনুষ্ঠানে রাফেল ড্র’র পুরস্কার বিতরণ ও পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি মনিরুজ্জামান মুনির ও সাধারণ সম্পাদক গালিব গাসান পিণ্টু । যশোরের সেরা শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।