ব্লাস্ট যশোরের নতুন কমিটির সভাপতি এম এ গফুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুরকে সভাপতি করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) যশোরের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি অ্যাড. গোলাম মোস্তফা, সদস্য সচিব অ্যাড. মোস্তফা হুমায়ূন কবির, সদস্য অ্যাড. মো. ইসহক, অ্যাড. দেবাশিষ দাস, অ্যাড. আর এম মঈনুল হক ময়না, অ্যাড.কাজী ফরিদুল ইসলাম, অ্যাড. আবু মোত্তর্জা ছোট, জুলফিকার আলী, নুর আলম পানু ও অ্যাড. রেহেনা পারভীন।