রাজধানীতে ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ, জামায়াতের দুই এজেন্টকে কারাদণ্ড

0
জামায়াতের দুই পোলিং এজেন্টকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকার মীরপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে ঢাকা-১৬ আসনের জামায়াত ইসলামীর প্রার্থীরা দুই পোলিং এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ কারাদণ্ড প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)। এ সময় তাদের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, তারা কেন্দ্রের পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) এর সহায়তায় ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এই ঘটনায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩(২)(বি) অনুযায়ী প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।