মিলাদের জিলাপি খাওয়া নিয়ে গোলযোগে ছুরিকাহত ১

0

স্টাফ রিপোর্টার ॥ গত শনিবার রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে উচ্ছৃংঙ্খল যুবকরা। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মসজিদে দোয়া মাহফিলের জিলাপি খাওযা নিয়ে গোলযোগের জেরে এ মামলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ছুরিকাহত আনোয়ার হোসেনের (৫০) বাড়ি শংকরপুর মেডিকেল কলেজ রোড এলাকায়। পেশায় তিনি একজন কৃষক।

আনোয়ার হোসেন জানিয়েছেন, গত শুক্রবার শংকরপুর বটতলা মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে মুসল্লীদের মাঝে জিলাপির বিতরণ করা হয়। জিলাপি বিতরণ করার সময় ওই এলাকার একদল যুবক ওই জিলাপি কেড়ে নিয়ে যে যার মত খেতে থাকে। এ সময় তাদের সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনার যে ধরে রোববার রাত ৯ টার দিকে একই এলাকার ১৫/২০ জন যুবক তার বাড়িতে হামলা চালায়।

আনোয়ার হোসেন জানিয়েছেন, হামলার সময় নিজ ঘরের ভিতরে বসে ছিলেন। তখন ওই যুবকরা ঘরের ভেতর প্রবেশ করে তাকে এলে এলোপাতাড়ি মারপিট করে এবং নিতম্বে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।