চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে শ্রমিকদের সপ্তাহিক ছুটির দাবীতে ধর্মঘট

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে শ্রমিকদের সপ্তাহে ১ দিন ছুটির দাবীতে ধর্মঘট ও বিক্ষোভ করেছে শ্রমিকরা।

শনিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত এ ধর্মঘট ও বিক্ষোভ করে শ্রমিকরা। পরে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী ও সরোজগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ আজগার ফারাজি শ্রমিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে তাদের ধর্মঘট ও বিক্ষোভ থেকে নিবৃত করে কাজে ফিরে যেতে সহযোগীতা করেন।

শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ মৃধা বলেন, সপ্তায় আমাদের কোন দিন ছুটি না থাকায় খুবই সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে। এ বাজারে সপ্তায় ৭দিন ব্যবসা কেন্দ্র খোলা রেখে ব্যবসা চলে। সে কারনে কোন শ্রমিক সাপ্তাহিক ছুটি পায়না।