চুয়াডাঙ্গায় জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে মতবিনিময়

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। সোমবার কর্মী সম্মেলন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ। চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এ অনুষ্ঠান হয়। জেলা জামায়াতের আমির রুহুল আমিন জানান, ১৩ জানুয়ারি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠেয় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল প্রধান মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি আরও জানান, দিনব্যাপী কর্মী সম্মেলনে ৪ লাখ নেতা-কর্মীর উপস্থিতি আশা করছেন তারা। এছাড়া জামায়াত আমির ডা.শফিকুর রহমানের কর্মী সম্মেলন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আব্দুল কাদের, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ, সেক্রেটারি আমিরুল ইসলাম, তালিমুল কুরআনের সভাপতি মহিউদ্দিন, পৌর আমির হাসিবুল ইসলাম, শিবিরের সাবেক জেলা সভাপতি মহসিন এমদাদুল্লাহ জামেন, আরিফুল ইসলাম, শিবিরের শহর শাখার সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ শাখার সভাপতি পারভেজ আলম প্রমুখ।