যশোরে আদ্-দ্বীনের মাহফিলে মামুনুল হক, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর আগে প্রত্যেকের হৃদয়ে জ্বালাতে হবে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দেশের প্রখ্যাত ছয় জন আলেমে দ্বীনসহ ইসলামিক স্কলারদের সমন্বয়ে ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল গতকাল শুরু হয়েছে। উদ্বোধনী দিনে অতিথি ছিলেন আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ ও আল্লমা মামুনুল হক।
দেশবরেণ্য আলেম মামুনুল হক বলেন, আল্লাহর নেয়ামত কোরআন না পড়ে, না বুঝে আমরা বিশ্বাসক্ষতকতা করছি, চরম অন্যায় করছি। কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর আগে প্রত্যেকের হৃদয়ে জ্বালাতে হবে।
এজন্য আরবী সম্ভব না হলে বাংলায় সম্পূর্ণ কোরআন একবার পড়ার আহবান জানান তিনি। তিনি বলেন, একজন মানুষ যদি মনযোগ সহকারে সম্পূর্ণ কোরআনের অনুবাদ পড়েন তাহলে তা হৃদয়ে এমন প্রভাব ফেলবে যা অন্য কোন কিছুতেই সম্ভব না।
যশোর শহরের পুলেরহাটের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ মাঠ এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আগামী কাল ও পরশু মাহফিল চলবে। ২ জানুয়ারি (বৃহস্পতিবার) আলোচনা করবেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা। শেষ দিন (৩ জানুয়ারি) শুক্রবার আলোচনা করবেন শায়খ আহমাদুল¬াহ ও ড. মিজানুর রহমান আজহারি।
বিকেল ৩টা থেকে শুরু হওয়া মাহফিলে প্রথমপর্বে নাশিদ পরিবেশিত হয়। ঢাকার কলরব শিল্পীগোষ্ঠী, শিল্পী আমিরুল মোমেনীন মানিক, শিল্পী শাহাবুদ্দিন শিহাব, আব্দুল্লাহ বিন ফয়েজ ও আব্দুল্লাহ আল মুজাহিদ নাশিদ পরিবেশন করেন। প্রথম দিনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।