লোহাগড়ায় কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

0

লোহাগড়া (নড়াইল)সংবাদদাতা ॥ লোহাগড়া উপজেলায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকলে কৃষকদলের জয়পুর ইউনিয়ন শাখার আয়োজনে সিডি স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রুমি ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নড়াইল জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন। প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এনামুল কবির চন্দন। বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হাসান কচি, লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুন্সী খায়রুজ্জামান আলম, সদস্য সচিব মেজবাহ উদ্দিন পারভেজ, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল হাসান। সভা পরিচালনা করেন শরিফুল ইসলাম। জেলা কৃষকদলের সদস্য সচিব সাবেক ছাত্রনেতা এনামুল কবির চন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কৃষকদের উন্নয়নে নেওয়া নানা পরিকল্পনার কথা ব্যক্ত করেন।