কালীগঞ্জে বিএনপির সম্প্রীতি সভা অনুষ্ঠিত

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জ উপজেলায় বিএনপির সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কোলা বাজার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের এ সম্প্রীতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ। সভায় সভাপতিত্ব করেন জামাল ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, ইসলাম রহমান মিঠু প্রমুখ । প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন , দলের শৃঙ্খলা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জুলুম বা নিপীড়নের সাথে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না ।