চুয়াডাঙ্গায় পুলিশের কম্বল বিতরণ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার ৫টি থানা চত্বরে দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্বোধন করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা। বুধবার রাতে দর্শনা থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কম্বল বিতরণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদ ও এসআই অনুজ কুমার।
এদিকে এদিন রাতে চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে জেলা পুলিশের উদ্যোগে শীতার্তদের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রিয়াজুল ইসলাম। উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান, পরিদর্শক (অপারেশন) হোসেন আলী, ইন্সপেক্টর রিপন প্রমুখ।