চৌগাছায় মাও. আব্দুল গফুরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষক ও ইমাম, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য ফারুক আহম্মদের পিতা মরহুম মাও. আবদুল গফুরের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর পৌরসভার বাকপাড়া মহল্লার এলাহী বক্স হাফেজিয়া মাদ্রাসা মসজিদে এ দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলে উপজেলা জামায়াতের আমির মাও. গোলাম মোর্শেদ, চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের সাবেক আমির মাও. আমিন উদ্দিন খাঁন, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মাস্টার সহিদুল ইসলাম, হবিবর রহমান, জামায়াত নেতা ডা. জিল্লুর রহমান, মাস্টার কামাল আহমেদ, মাও. আব্দুল মালেক, মাও. আব্দুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, প্রেসক্লাব চৌগাছার আহবায়ক কমিটির সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু, শিক্ষক ও কবি শাহিন মাহবুব, ব্যবসায়ী শিমুল হোসেনসহ মাদ্রাসার শিক্ষার্থী, মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বাজারের ব্যবসায়ী, চাকরিজীবী, মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন চৌগাছা কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল লতিফ।