রামপালে পরিবার পরিকল্পনা দফতরের আয়োজনে অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে পরিবার পরিকল্পনা (প.প) দফতরের আয়োজনে অংশীজনদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কিশোরীদের বাল্যবিয়ে, তাদের বয়ঃসন্ধিকালে বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে ইউনিসেফের সহায়তায় কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিবার পরিকল্পনা দফতরের উপপরিচালক মো. শামসুদ্দিন মোল্লা। আরও বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, বাগেরহাটের এডি(সিসি) ডাক্তার বিএম দীন মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রেস ক্লাব রামপাল এর সভাপতি এম এ সবুর রানা, পরিবার পরিকল্পনা পরিদর্শক গাজী জোবায়েদ হোসেন, অমিত পাল প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় অংশীজনেরা কৈশোরকালীন স্বাস্থ্যের ওপরে জোর দেন এবং শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগণের মাধ্যমে তাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে কর্মশালার শিখন প্রচার ও প্রসারে উৎসাহিত করেন। এ সময় সরকারি, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ৩৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।