শালিখায় গরুচোর সন্দেহে গ্রেফতার ১

0

শালিখা (মাগুরা) সংবাদদাতা॥ মাগুরার শালিখায় গরুচোর চোক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নাঘোসা গ্রাম থেকে শহিদুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম(২৩) -কে তার বাড়ি নাঘোসা থেকে গ্রেফতার করা হয়।
শালিখা থানার এসআই প্রকাশ ঘোষ ও এসআই শাহ আলমসহ পুলিশ জানায়, তাকে গ্রেফতার করা হয়েছে।
শালিখা থানা অফিসার ইনচার্জ ওলি মিয়া জানান, গত ১৫ ডিসেম্বর গরুচোর চক্রের সক্রিয় সদস্য আলমুনকে গ্রেফতার করার পর তার স্বীকারোক্তিতে বৃহস্পতিবার গরু চোরচক্রের সদস্য নাজমুলকে গ্রেফতার করা হয়। এই অভিযান অব্যাহত রাখবো ।