ঝিকরগাছায় মহান বিজয় দিবস উদযাপন

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ।। যথাযোগ্য মর্যাদায় যশোরের ঝিকরগাছায় ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। এদিন সকালে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

মহান বিজয় দিবসে ঝিকরগাছায় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার

এরপর একে একে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারের নেতৃত্বে ঝিকরগাছা পৌরসভা, অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের নেতৃত্বে ঝিকরগাছা থানা পুলিশ, ইউএনও ভুপালী সরকারের নেতৃত্বে অফিসার্স ক্লাব, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি ও সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুনের নেতৃত্বে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে ঝিকরগাছা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান ইমরান রেজা খোকন ও সেলিম রেজার নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ, অধ্যক্ষ আলতাফ হোসেনের নেতৃত্বে সরকারি শহিদ মশিয়ুর রহমান কলেজ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিনের নেতৃত্বে ঝিকরগাছা মহিলা কলেজ, অধ্যক্ষ আহাসানুর রহমানের নেতৃত্বে সম্মিলনী ডিগ্রী কলেজ, প্রধান শিক্ষক আব্দুস সামাদের নেতৃত্বে ঝিকরগাছা বিএম হাইস্কুল, প্রধান শিক্ষক আহাসান উদ্দিনের নেতৃত্বে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এছাড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বিজয় দিবসের শোভাযাত্রা সহকারে উপজেলা মোড়স্থ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জণি অর্পন করেছেন।