যশোরে চাকুসহ যুবক আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে চাকুসহ জীবন গাজী (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার দুপুরে চাঁচড়া চেকপোস্ট এলাকা তাকে আটক করা হয়।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই মেজবা উদ্দীন জানান, গত রোববার দুপুর সোয়া ১২টার দিকে গোপন সূত্রে খবর পান, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জীবন গাজী নামে ওই যুবক চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছেন।

এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে জীবন গাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১টি চাকু উদ্ধার করা হয়।

আটক জীবন গাজী চাঁচড়া রায়পাড়ার জিহাদ গাজীর ছেলে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।