ঝিনাইদহে চাকরি মেলার উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে সেবা সপ্তাহ ও চাকরি মেলার আয়োজন করে ঝিনাইদহ সরকারি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসির অধ্যক্ষ রুস্তম আলি। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বকুল চন্দ্র কবিরাজ, বিসিকের উপব্যবস্থাপক সেলিনা রহমান ও সহকারী পরিচালক সামিউল ইসলাম বক্তব্য রাখেন। সভায় টিটিসির অধ্যক্ষ রুস্তম আলি জানান, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ চলবে।