শ্রীপুরে মাদকসেবীর কারাদণ্ড

0

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা ॥ শ্রীপুর উপজেলায় গাঁজাসহ মাদকসেবী মিজানুর রহমান খাঁকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে শ্রীপুর সদর ইউনিয়নের তখলপুর গ্রামে তার বাড়ি থেকে আটক করা হয়। আটক মিজানুর ওই গ্রামের মৃত ফাহিদুল খাঁর ছেলে।
জানা যায়, শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস মিজানুর রহমান খাঁ কে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করেন। পরে তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মাদকসেবীকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।