উলাশীর জিয়া খাল পুনঃখনন করবেন তারেক রহমান

0
ছবি: লোকসমাজ।

মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)॥ যশোরের শার্শার উলাশীতে আসছেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী জিয়া খাল তিনি পুনঃখনন করবেন।

শহীদ জিয়াউর রহমান বাংলাদেশকে কৃষি নির্ভরশীল করতে খাল খনন কর্মসূচির সূচনা করেন। যশোরের শার্শা উপজেলার উলাশী যদুনাথপুরে খনন করেন একটি খাল। যা উলাশী জিয়ার খাল নামে পরিচিত। এর দৈর্ঘ্য ৪.১ কিলোমিটার। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১৯৭৬ সালের ১ নভেম্বর এই খাল খনন শুরু করা হয়। খননের কাজ চলে প্রায় ১ বছর। খাল খননের ফলে উত্তর শার্শার সোনামুখী, বনমান্দারসহ প্রায় ২২টি বিলের হাজার হাজার একর জমিতে ফসল ফলে।

বৃহস্পতিবার দুপুরে উলাশী জিয়া খাল পরিদর্শন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এ সময় তিনি খাল খননের অগ্রগতি, কাজের মান ও স্থানীয় জনগণের উপকারিতা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, যশোর ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাছান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

এ সময় জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান খুব শিগগিরই জিয়া খাল পুনঃখননের উদ্বোধন করতে উলাশী আসবেন। তবে দিন- তারিখ ঠিক হয়নি।