যশোরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতৃবৃন্দ : কৃষক-শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কৃষক দলের আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, জনগণের রক্তে হলি খেলে বিদেশে পালিয়ে গিয়ে শেখ হাসিনা দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি নষ্ট করতে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা এবং উস্কানীমূলক তথ্য প্রচার চলছে। শেখ হাসিনার ইন্ধনে ভারতীয় মিডিয়া ও এদেশের কতিপয় দালাল এ মিথ্যাচার করছে। কৃষক-শ্রমিক জনতা সকলে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার দেশ বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।
৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা কৃষক দলের আয়োজনে বুধবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকাল ছয়টায় শহরের লালদীঘিপাড়স্থ জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে সকাল ১০ টায় নেতাকর্র্মীরা কারবালা কবর স্থানে গিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন।
আলোচনা সভায় নেতৃবৃন্দ আরও বলেন, কৃষি নির্ভর অর্থনীতির দেশে কৃষক ও কৃষি উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অসামান্য অবদান রাখেন। কৃষির আধুনিকায়নের মাধ্যমে তিনি কৃষিতে সবুজ বিপ্লব ঘটিয়ে দেশের অর্থনীতির ভিত মজবুত করেছিলেন। অথচ সেই কৃষি ও কৃষক আজ নানা সংকটে জর্জরিত । দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র মেরামতে যে ৩১ দফা রূপ রেখা দিয়েছেন, সেখানেও তিনি দেশের কৃষি ও কৃষকের সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা দিয়েছেন।
আলোচনা সভায় জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি, শাহজাহান আলী, শেখ জাকির হোসেন, আমিরুল ইসলাম, কামরুজ্জামান মোঘল, নাজিম উদ্দীন, শামসুজ্জামান, আব্দুল আজিজ, আজগর হোসেন, মফিজুর রহমান, তরিকুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মশিউল আজম, অধ্যাপক খবিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা পরিচালান করেন, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি।

আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা মোড়ে শেষ হয়।