চৌগাছা বিএনপির সভাপতির সুস্থতা কামনায় দোয়া

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠান হয়েছে। উপজেলার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বাদ আসর চৌগাছা বাজারে এই দোয়া হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদ, সাধারণ সম্পাদক শুকুর আলী, সহসভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা জালাল উদ্দিন দুলাল, নজরুল ইসলাম মেম্বার, মেহেদী হাসান টিপু, রেজাউল ইসলাম, ইউনুস আলী, আলমগীর হোসেন, জাকির হোসেন, আবুল কালাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও. আব্দুল আলিম।