মোরেলগঞ্জে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে দেশি ও বিদেশি অস্ত্রসহ সুমন শেখ (৩৫) নামের এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার সকালে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষীবাওয়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল সুমনকে আটক করে। এ সময় তার বাড়ি থেকে একটি বিদেশি নাইন এমএম পিস্তল, ম্যাগজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় ব্যাটন স্টিক, দুটি রাম দা, একটি চায়নিজ কুড়াল ও দুটি পাইপ জব্দ করা হয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সুমন শেখের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি ও দেশি অস্ত্র জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। সুমন শেখের বিরুদ্ধে এর আগেও মোরেলগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।