যশোরে এনজিও ফাউন্ডেশন দিবস পালন

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে যশোরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কালেক্টরেট চত্বরে র‌্যালির উদ্বোধন করেন জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম। র‌্যালি শেষে রেডক্রিসেন্ট সোসাইটির সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন সিবাস নির্বাহী পরিচালক জগবন্ধু বিশ্বাস। বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ, জামিউল ইসলাম ডাব্লু, এস.এম নজরুল ইসলাম, মো. আব্দুল লতিফ, অনিমা রায় প্রমুখ। সভা পরিচালনা করেন মো. আব্দুস সাত্তার।