নড়াইলে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইলের কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেন বিচারক।যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের খলিল ফকির ও মারুফ ফকির। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) কাজী জিয়াউর রহমান পিকুল রায় প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।দন্ডপ্রাপ্ত মারুফ ফকির রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০২ সালে ১৯ অক্টোবর সকালে কালিয়া উপজেলার রাজাপুর গ্রামের সাহেব আলী প্রতিপক্ষ লোকজনের ধারালো অস্ত্রের কোপে নিহত হন। এ ঘটনায় বিশ্বাস আজিজুর রহমান ১৪ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে দুইজনকে যাবজ্জীবন ও বাকি আসামিদের বেকসুর খালাস দেন বিচারক।