ঝিকরগাছায় মাদ্রাসার ছাদ ঢালাইয়ের উদ্বোধন

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছার মোবারকপুর মোহাম্মাদিয়া ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ছাদ ঢালাইয়ের আগে দোয়া পরিচালনা করেন, হাফেজ মুশফিকুর রহিম রাব্বানী। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, বর্তমান সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, মোবারকপুর ফোরকানিয়া হাফিজিয়া ও নুরানী ক্যাটেড মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, হাদিউজ্জামান, আব্দুল কাদের, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেন মিলন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহসভাপতি ইসমাইল হোসেন চান্দালী, হাবিবুর রহমান মন্টু, কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম নাহিদ, দপ্তর সম্পাদক শাহাজাহান আলী, মোবারক শাহ্ জামে মসজিদ কমিটির সভাপতি ইয়াউর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ হাসান তাপস, হাফেজ মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মুশফিকুর রহিম, মুফতি রবিউল ইসলাম, হাফেজ আলমগীর হোসেন প্রমুখ।