মোরেলগঞ্জের মফিজ হত্যা মামলায় হাসিবের যাজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার,বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে মফিজ সরদার হত্যা মামলায় হাসিব সরদারের যাজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় ঘাতক হাসিব সরদার (২৭) আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হাসিব সরদার মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের লোকমান সরদারের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১২ আগস্ট সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার গরকাটা গ্রামের মফিজ সরদার কুমারখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওঁৎপেতে থাকা আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। নিহত মফিজ সরদার স্থানীয় বাবুল হাওলদার হত্যা মামলার সাক্ষী থাকায় পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয় । এ ঘটনার দুদিন পর ওই বছরের ১৪ আগস্ট নিহত মফিজ সরদারের স্ত্রী রোজিনা বেগম ১৭ জনকে আসামি করে মোরেলগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে মোরেলগঞ্জ থানার তৎকালীন এসআই আব্দুল কাদের হাসিব সরদারকে অভিযুক্ত করে ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির দীর্ঘ শুনানী ও সাক্ষ্যগ্রহণ শেষে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক হাসিব সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেন।