পুকুর পাড়ে গাঁজা চাষ, বাড়ির কর্তা আটক

0

স্টাফ রিপোর্টার।। যশোরের মনিরামপুরের পল্লীতে বাড়ির পুকুর পাড়ে ৮টি গাঁজা গাছসহ গৃহকর্তাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপারের দফতরর থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের চান্দুয়া গ্রামে রোস্তম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ওই বাড়ির গোয়াল ঘরের পিছনে পুকুর পাড়ে ৮টি গাঁজা গাছ পাওয়া যায়। গাছগুলো জব্দ ও রোস্তমকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা হয়েছে।