যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের ফুলেল শুভেচ্ছা

0
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ যশোরে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সম্মাননা জানালেন দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে যশোরের কৃতি সন্তান, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত-কে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় ফোরামের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক, সহ-সভাপতি অশোক কুন্ডু, যুগ্ম সম্পাদক মকুরুল ইসলাম মিন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক জিয়াউর রহমান ও সদস্য রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও সফলতা কামনা করেন। জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং যশোরের উন্নয়ন ও গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার কথা উল্লেখ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।