ঝিকরগাছায় রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার

0

তরিকুল ইসলাম,ঝিকরগাছা (যশোর)।। যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরায় রাস্তার পাশ থেকে সাহেব আলী (৩৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিকরগাছা থানার ওসি বাবলুর রহমান সকাল ৯টার দিকে জানান, আজ বুধবার ভোরে মাটিকোমরা-কুল্লা সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। স্থানীয়রা জানান মরদেহটি মাটিকোমরা গ্রামের ওহাব গাজীর ছেলে সাহেব আলীর। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।