চৌগাছায় স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

0

স্টাফ রিপোর্টর, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছার আহমদনগর বাজার সংলগ্ন কয়ারপাড়া গ্রামে কবি আহমদ আলী সাহিত্যরত্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যালয়ের জমিদাতা কয়ারপাড়া গ্রামের কৃতী সন্তান আমেরিকার লং আইলান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক লোক প্রশাসন বিভাগের প্রধান অর্থনীতিবিদ শওকত আলী।
এ সময় চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ পায়েল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শিহাব উদ্দিন, সাইফুল ইসলাম, প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, কবিরুল ইসলাম, মাসুদ পারভেজ, ইঞ্জিনিয়ার রাজু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরআগে আমেরিকা প্রবাসী শওকত আলী নিজ গ্রাম কয়ারপাড়ায় অবস্থিত রওশন আরা সোলাইমান হোসেন নুরানী মাদ্রাসা এন্ড প্রিকেডেট স্কুল পরিদর্শন করেন।